• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও রোধে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রুহিয়া প্রান্তিক খামারিদের উন্নত জাতের প্রদর্শনী প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা কুড়িগ্রামে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে কুড়িগ্রামে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য পুকুর খননে ফসলি জমির ক্ষতির অভিযোগ, শেরপুর থানায় কৃষকের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় পিতা সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মেয়ের সংবাদ সম্মেলন

সাঘাটায় গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি / ৬৯ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

79

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবু হানিফ (২৭) নামে এক যুবক। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু হানিফ ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুস ছালামের ছেলে।
নিহতের স্ত্রী আইরিন জানান, তার স্বামীর বেশ কিছুদিন ধরে আয়-রোজগার না থাকায় তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের চাপে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, হানিফ ঘরে নেই। পরে ঘরের দরজা খুলে আঙিনায় গিয়ে দেখেন, বাড়ির পাশে একটি আতা গাছে ফাঁস দিয়ে ঝুলছেন তিনি।
তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ থেকে মরদেহ উদ্ধার করে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা