• বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন মধু মাসে স্বাদের ছোয়া কাসুন্দি জনবহুল ও শিক্ষাবান্ধব এলাকা বাদ দিয়ে প্রস্তাবিত বাইপাসের নতুন নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন হরিপুর যাদুরাণী বাজারে ধানের বাজার চাঙ্গা বগুড়া শেরপুরে বজ্রপাতে প্রাণ গেল দাখিল পরীক্ষার্থীর কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি দেশে উৎপাদিত অ্যালকোহলে লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট বসছে

পলাশবাড়ীর রাইচমিল বাজারে চোরাই মালামাল উদ্ধার: চেম্বার থেকে ২৮ লাখ টাকার পণ্য জব্দ

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ / ১২১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

131

পলাশবাড়ীর রাইচমিল বাজারে চোরাই মালামাল উদ্ধার: চেম্বার থেকে ২৮ লাখ টাকার পণ্য জব্দ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাইচমিল বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় স্থানীয় জামশেদ রানার চেম্বার থেকে আনুমানিক ২৮ লাখ টাকা মূল্যের গ্যাসের চুলা ও বেসিন জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেম্বার তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে উল্লেখযোগ্য পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা হয়, যা দীর্ঘদিন ধরে সেখানে মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মালামাল বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, বিএনপি নেতার সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহল মনে করছে, অপরাধের সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা জরুরি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা