• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী আটক

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ / ৯৫ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

103

গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী আটক
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাদল চন্দ্র বর্মন (৪৩) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতারকৃত প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মণ গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) গ্রামের কানাই লাল বর্মণের ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, নিহত বাদল চন্দ্র বর্মন গংদের সঙ্গে প্রতিবেশী সপ্তম চন্দ্র বর্মণের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বছরের ২৪ অক্টোবর সকালের দিকে সপ্তম চন্দ্র বর্মণ ও তার দলবল নিয়ে বাদল চন্দ্র বর্মনদের বসতবাড়িতে হামলা করে। এসময় হামলাকারীদের লাঠি ও অস্ত্রের আঘাতে বাদল চন্দ্র বর্মন মারাত্মক আহত হয়।

পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাদল চন্দ্র বর্মন মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই সাধন চন্দ্র বর্মন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তখন থেকে প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মণ আত্মগোপনে থাকেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুর ও র‍্যাব-৮, মাদারীপুরের যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় মাদারীপুর সদর উপজেলার কানাগাছিরা এলাকায় থেকে আসামি সপ্তম চন্দ্র বর্মনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের অপরাধ প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা