গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষক রিফাতকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
আজ দুপুরে উপজেলার বরিশাল এলাকায় এই মানববন্ধনে অংশ নেন তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসি।
শিক্ষার্থী ও এলাকাবাসি জানান,মামলা দায়েরের কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ আজও ধর্ষণে অভিযুক্ত রিফাত গ্রেফতার করতে পারেনি,তারা রিফাতকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ী হতে গাভীর দুধ নিয়ে ফেরার পথে পথরোধ করে মুখ চেপে ধরে রাস্তার পাশে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে রিফাত মিয়া।এ ঘটনায় মেয়েটির পিতা বাদি হয়ে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন।তারপর থেকেই ধর্ষণে অভিযুক্ত রিফাত পলাতক।