• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

রাণীশংকৈল সাংবাদিক হত্যা ও হুমকিদাতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

58

 

 

ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে এ কর্মসূচি আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ। এতে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীবৃন্দ। রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

অদ্য ১২ /০৭/২০২৫ ঘটিকা মঙ্গলবারে প্রতিবাদ সমাবেশে আশরাফুল আলম বলেন, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। অন্যায়ের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলাকেটে হত্যা করা হয়েছে। এদিকে রাণীশংকৈলে ক্যাসিনো সম্রাট ও বীমার নামে কয়েকশত মানুষের অর্থ আত্মসাতকারী মাসুদ রানার নিকট তার এ অবৈধ কর্মকান্ডের সংবাদ সংগ্রহ করতে গেলে আমার সাংবাদিকদের মামলা ও প্রাণনাশের হুমকি এবং রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দেয়ার হুমকি দেন এ মাসুদ রানা। যা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল।এ সময় তিনি ৪৮ ঘন্টার মধ্যে হুমকিদাতস মাসুদকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান।

রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ইতিপূর্বে বিভিন্ন সাংবাদিক হত্যার ও হুমকির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সাংবাদিক সুরক্ষা আইন ও নিরাপত্তা বিধান বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ না হলে গণমাধ্যমকর্মীরা কঠোর আন্দোলনে যাবে। সেই সাথে ক্যাসিনো সম্রাট মাসুদ রানার দ্রুত গ্রেফতারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা