বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (২০ এপ্রিল ২০২৬) ভোর ৬টা ১০ মিনিটে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গী রয়েছেন। দায়িত্ব গ্রহণের পর বগুড়ায় এটি তাঁর প্রথম সফর হওয়ায় রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।দীর্ঘদিন পর নিজ জেলায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বগুড়ায় বিভিন্ন মহলে প্রস্তুতি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।