• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

প্রথম অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; বিকেলে মন্ত্রিসভার বিশেষ বৈঠক

অনলাইন ডেস্ক / ৮২ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

86

নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আজ বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেল ৩টায় তাঁর সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী আজ দিনের শুরুতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টায় তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখান থেকে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানাবেন।

দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে পৌঁছাবেন। সেখানে প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। মধ্যাহ্নভোজ ও বিরতির পর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার প্রথম বিশেষ বৈঠক।

বিকেলে অনুষ্ঠিতব্য এই বৈঠকে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী অংশ নেবেন। সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে সরকার পরিচালনার প্রাথমিক দিক-নির্দেশনা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে তাঁর একটি মতবিনিময় সভা করার কথা রয়েছে।

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে বরণ করে নিতে সচিবালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা