• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চেয়ারম্যান পদে প্রচারণায় বিএনপি নেতা শফিকুল ইসলাম, জনসম্পৃক্ততায় বাড়ছে জনপ্রিয়তা পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার নীলফামারীতে দেশীয় ছোট মাছ রক্ষায় মোবাইল কোট অভিযানে কারেন্ট জাল পুরিয়ে ধ্বংস সংসদে সৌজন্যের নজির, সবার জন্য আম পাঠালেন জামায়াত আমির কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত তালোড়া পৌরসভায় খসড়া বাজেট সম্পর্কে টিএলসিসির মতবিনিময় সভা রাজবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১ কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হিমাগারে ভাড়া কমানোর দাবীতে চাষিদের স্মারকলিপি প্রদান রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ।

ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য

গাইবান্ধা প্রতিনিধি: শাহ্ মোঃ মুশফিকুর রহমান / ১০৭ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

118

ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য

 

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার

ধাপেরহাট এলাকার ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র হাজি মার্কেট এ ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বেশ কয়েকটি দোকানের মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন
গাইবান্ধা-০৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে
সংসদ সদস্য “অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা”।তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার কথা জানান।এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব,মাহামুদুল হাসান,আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইন্জিনিয়ার গোলাম রব্বানী রতন সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দোকানের জুতা,ব্যাগ,বেল্ট,প্রসাধনী সামগ্রীসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। অনেকেই একমাত্র জীবিকার উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা