• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চেয়ারম্যান পদে প্রচারণায় বিএনপি নেতা শফিকুল ইসলাম, জনসম্পৃক্ততায় বাড়ছে জনপ্রিয়তা পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার নীলফামারীতে দেশীয় ছোট মাছ রক্ষায় মোবাইল কোট অভিযানে কারেন্ট জাল পুরিয়ে ধ্বংস সংসদে সৌজন্যের নজির, সবার জন্য আম পাঠালেন জামায়াত আমির কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত তালোড়া পৌরসভায় খসড়া বাজেট সম্পর্কে টিএলসিসির মতবিনিময় সভা রাজবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১ কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হিমাগারে ভাড়া কমানোর দাবীতে চাষিদের স্মারকলিপি প্রদান রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ।

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও ফার্নিচারের দোকান ভস্মীভূত

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৮০ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

88

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ীদহ দাখিল মাদ্রাসার দপ্তরি রফিকুল ইসলামের বসতবাড়ি এবং তাঁর ভাড়া দেওয়া একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে বসতঘরের পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে এবং ঘরের সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও বগুড়া সদর থেকে আসা আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বসতবাড়ি ও দোকানের উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত তার ভাড়া দেওয়া ফার্নিচারের দোকান থেকেই হয়েছে। দ্রুত আগুন তার বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। দোকানটির মালিক বাবু মিয়া।

শেরপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সোমবার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা