ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বৈদিক ঐতিহ্য ধারণ করে কুড়িগ্রামের রাজারহাট আদর্শ বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি’। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়।
পবিত্র গীতার বাণী জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে ‘কাব্য তীর্থ শিক্ষক ও সুধী সংগঠন রাজারহাট’ এই আয়োজন করেছে। প্রশিক্ষণ পরিচালনা করছেন বিশিষ্ট ধর্মাচার্য ও শিক্ষক শ্রী মিহির রায়, শ্রী গোবিন্দ চন্দ্র রায় ও শ্রী পীযূষ কুমার রায়। তাঁদের পবিত্র তত্ত্বাবধানে প্রায় ৫০ জন সনাতন ধর্মের সন্তান ও গুণীজন গীতার বিভিন্ন দিক—অমৃতত্বের উপদেশ, কর্তব্যপালন ও ঈশ্বরে আত্মসমর্পণ—সম্পর্কে জ্ঞানার্জন করছেন।
প্রশিক্ষণ শেষে ধর্মীয় সংস্কৃতি রক্ষায় এবং তরুণ সমাজকে সৎ পথে পরিচালিত করতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা। উপস্থিত গীতাশিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও ভক্তিভরে প্রতিটি অধিবেশনে অংশ নিচ্ছে