• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাটে শিশুকে বেধড়ক মারধর, থানায় মামলা কুড়িগ্রামে চারদিন ব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি মেলা ও জেলা ফল মেলার উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য সলঙ্গায় মাদক বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে সচেতনতামুলক উঠান বৈঠক শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সিরাজ উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

আওয়ামী লীগের ‘হাইব্রিড’ নেতা ও ইউপি সদস্য বিএনপির ছত্র ছায়ায়,

গাইবান্ধা জেলা প্রতিনিধি / ১২৬ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

135

রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আট নাম্বার মনোহরপুর ইউনিয়নের এক ইউপি সদস্য ইদ্রিস আলী ওরফে (মাস্তান)
। ঘোড়া বান্দা দুই নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন ,এই সদস্যকে ঘিরে অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পরিচয়ে রাজনীতি করলেও বর্তমানে বিএনপির ছত্র ছায়ায় সক্রিয় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইউপি সদস্য একসময় আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে দলীয় সুবিধাও ভোগ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে বিএনপির ছত্র ছায়ায় দলের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে দেখা যাচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তাকে ‘হাইব্রিড নেতা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, সুবিধা অনুযায়ী দল পরিবর্তন করা রাজনৈতিক নৈতিকতার পরিপন্থী। আবার কেউ কেউ বিষয়টি অস্বীকার করে বলছেন, এটি প্রতিপক্ষের অপপ্রচার।
অভিযুক্ত ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং স্পষ্ট কোনো মন্তব্য দিতে রাজি হননি।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের দলবদল বা দ্বৈত অবস্থান রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলতে পারে। বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত হওয়া জরুরি বলেও তারা মত দেন।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আরো অনেক তথ্যসহ  আসছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা