• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও- সাবেক আওয়ামী লীগের এমপি ইমদাদুল হকের ইন্তেকাল

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮৭ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

49

 

ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আর ইন্তেকাল করেছেন ।

শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি তার পরিবারে তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ইমদাদুল হক ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকায় দলমত নির্বিশেষে একজন সৎ, নিষ্ঠাবান ও অভিভাবকসুলভ নেতারূপে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, জাহিদুর রহমান জাহিদ, অধ্যাপক ইয়াসমিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার আলম মুক্তা,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও সাধারণ মানুষ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

তার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা