• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ধুনটে বিএনপির দোয়া মাহফিলে হামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি / ১২৮ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

49

 

বগুড়ার ধুনটে বিএনপির দোয়া মাহফিলে হামলা, কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহার আলী ফকির (৬০) এবং ২নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবু সাইদ (৪৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে শাহার আলী ফকিরকে কাঁদাই বাজার এবং আবু সাইদকে এলাঙ্গী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শাহার আলী কাঁদাই গ্রামের মৃত আহম্মদ আলী ফকিরের ছেলে এবং আবু সাইদ বিলচাপড়ি গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারের হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওইদিন সকাল ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে কার্যালয়ে হামলা চালায়। তারা বিএনপি নেতাকর্মীদের মারধর, অফিস ভাঙচুর এবং ব্যানার পুড়িয়ে দেয়। হামলার পর অভিযুক্তরা উল্লাসও করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার দীর্ঘ সময় পর, ২০২৪ সালের ১২ নভেম্বর ধুনট উপজেলা যুবদলের নেতা ইমদাদুল হক রনি — যিনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মণ্ডলের ছেলে — থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের নাম মামলার মূল এজাহারে না থাকলেও তদন্তে হামলার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এজন্য আদালতের অনুমতি নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা