• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

গাইবান্ধায় পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আব্দুর রাজ্জাক সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি / ২৮ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

32

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সেচ পাম্পের মোটরে জড়িয়ে মনি চন্দ্র (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা গ্রামের হিন্দুপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনি চন্দ্র ওই গ্রামের দেবেন্দ্রনাথের চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে নিহত মনি চন্দ্র তাঁর এক প্রতিবেশির বাড়িতে কাজ করছিল। পরে দুপুরে তিনিসহ দুইজন পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান। এসময় সেচ পাম্পের মোটরে থাকা টিউবয়েল আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় সেটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা