উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে বজ্রপাতে আব্দুস সামাদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।গতকাল বুধবার বিকেল ৪টার দিকে গ্রামের কবরস্থানের উন্নয়ন কাজে সহযোগিতা করতে গেলে বজ্রপাতে মসরা যান তিনি। তিনি বড় পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামের মৃত মাহাম খদগীরের ছেলে। রাহুলিয়া গ্রামের ইকবাল হোসেন (প্রভাষক) জানান, আব্দুস সামাদ খদগীর রাহুলিয়া কবরস্থান পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। কবরস্থানের উন্নয়ন কাজ চলছিল। উন্নয়ন কাজ তদারকি করতে গিয়ে বুধবার বিকেল ৪ টার দিকে তিনি বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামানও মৃত্যুর খবর নিশ্চিত করেন।
32
উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে বজ্রপাতে আব্দুস সামাদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।গতকাল বুধবার বিকেল ৪টার দিকে গ্রামের কবরস্থানের উন্নয়ন কাজে সহযোগিতা করতে গেলে বজ্রপাতে মসরা যান তিনি। তিনি বড় পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামের মৃত মাহাম খদগীরের ছেলে।
রাহুলিয়া গ্রামের ইকবাল হোসেন (প্রভাষক) জানান, আব্দুস সামাদ খদগীর রাহুলিয়া কবরস্থান পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। কবরস্থানের উন্নয়ন কাজ চলছিল। উন্নয়ন কাজ তদারকি করতে গিয়ে বুধবার বিকেল ৪ টার দিকে তিনি বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামানও মৃত্যুর খবর নিশ্চিত করেন।