• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ

মার্কিন চুক্তি বাস্তবায়ন হলে অর্থনীতি হুমকিতে: সিপিবি

অনলাইন ডেস্ক / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

94

আমেরিকার সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর মধুবাগ মাঠে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোস্তান শের এবং সঞ্চালনা করেন থানা সম্পাদক কাল্লোল বানিক। এতে বক্তব্য দেন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা। তারা অভিযোগ করেন, এই বাণিজ্য চুক্তি দেশের স্বার্থের পরিপন্থী এবং বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে।
বক্তাদের মতে, চুক্তিটি কার্যকর হলে দেশকে আমেরিকা থেকে উচ্চমূল্যে পণ্য আমদানি করতে হবে, পাশাপাশি দেশীয় শিল্প সুরক্ষা বাধাগ্রস্ত হবে। এতে আমদানি-রপ্তানিতে স্বাধীনতা কমে যাবে এবং বাণিজ্য নিয়ন্ত্রণে বিদেশি প্রভাব বাড়বে।
তারা আরও বলেন, দেশের বাণিজ্যনীতি জনগণের স্বার্থে পরিচালিত হওয়া উচিত, কোনো বিদেশি শক্তির স্বার্থে নয়। সমাবেশ থেকে চুক্তি বাতিলের পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।
এছাড়া, এই দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি ও স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানোর ঘোষণা দেয় সিপিবি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা