• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ আটক-৩ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও রোধে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রুহিয়া প্রান্তিক খামারিদের উন্নত জাতের প্রদর্শনী প্রতিযোগিতা।

দুপচাঁচিয়া কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ১৩৮ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

147

দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ এপ্রিল) দুপুরে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মিলন হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালনায় পর্ষদের সাবেক সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক আবু জাফর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। সফলতার জন্য লক্ষ্য নির্ধারণ ও নিয়মিত অধ্যয়নের বিকল্প নেই।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম উজ্জ্বল, প্রাক্তন শিক্ষক মোসলেম উদ্দিন, অভিভাবক ইউনুছ আলী। আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শেখ মোঃ আমিনুর রহমান,সহকারী শিক্ষক গোলাম মুক্তাদির সবুজ ,মনোয়ার হোসেন, বিদায়ী শিক্ষার্থী শুহরাত জাহান প্রমুখ।অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়।শেষে দোয়া করেন সহকারি শিক্ষক আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা