• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

৮ দিনেই ২ কোটির মাইলফলক, ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে টিকিট সংকট

অনলাইন ডেস্ক / ৭১ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

77

ঈদের ছুটিতে প্রেক্ষাগৃহে দর্শক টানার দৌড়ে চমক দেখাচ্ছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তুলনামূলক কম শো নিয়েও মুক্তির মাত্র আট দিনেই ২ কোটির বেশি আয় করে আলোচনায় এসেছে ছবিটি।
নির্মাতা তানিম নূর জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা। সীমিত প্রদর্শনী সত্ত্বেও এই আয়কে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
সিনেমাটির সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক বলেন, দর্শকদের কাছ থেকে অভাবনীয় সাড়া মিলছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করছেন, যা তাদের জন্য বড় প্রাপ্তি।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন মাল্টিপ্লেক্সে সীমিত সংখ্যক শো চলছে। তবে দর্শকের চাপ এতটাই বেশি যে অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরছেন কিংবা অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন।
টিকিট সংকট প্রসঙ্গে নির্মাতা জানান, শো বাড়ানো বা কমানোর বিষয়টি সম্পূর্ণ হল কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।
কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিনেমায় একটি ট্রেন যাত্রার মাধ্যমে বিভিন্ন মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেক তারকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা