• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক / ৯০ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

102

চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা পাবনায় গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তার পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে তিনি পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে পৌঁছান। সেখানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতি কিছু সময় কবরের পাশে অবস্থান করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে গোরস্থান এলাকায় আগে থেকেই বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। পুরো এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। জেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন।
জিয়ারত শেষে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে ফিরে যান। সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা