• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

রাষ্ট্রীয় দায়িত্বের মাঝেও শেকড়ের টান: সিঙ্গাপুর থেকে ফিরেই মায়ের কাছে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

97

রাষ্ট্রীয় ব্যস্ততা আর সাত দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরেই মমতাময়ী মায়ের সান্নিধ্যে ছুটে গেলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৩ মার্চ) সিঙ্গাপুর থেকে পা রেখেই তিনি সোজা চলে যান ৯৫ বছর বয়সী মা মাহমুদা খাতুনের কাছে। মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরম মমতায় তার পাশে সময় কাটান।

​মায়ের সাথে কাটানো সেই আবেগঘন মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন শিক্ষামন্ত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, “পরিবারের সবার সঙ্গে মিলেমিশে কাটানো মুহূর্তগুলোই ঈদের সত্যিকারের আনন্দ। আর সেই আনন্দের মূলই হচ্ছেন মমতাময়ী মায়ের অকৃত্রিম মমতা। ঈদ মোবারক! আপনার ও আপনার পরিবারের জন্য রইলো ভালোবাসা আর শান্তি।” এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

​উল্লেখ্য, গত ১৭ মার্চ সরকারি সফরে সিঙ্গাপুর গিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সফর শেষে গতকাল দেশে ফিরেই তিনি প্রোটোকল ভুলে আগে মায়ের কাছে ছুটে যান। এতো বড় রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাঝেও মায়ের প্রতি এমন অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই মন্ত্রীর এই কাজকে বর্তমান প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা