• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

মির্জা আব্বাসের সিঙ্গাপুর যাত্রা: দেশবাসীর কাছে দোয়া চাইল পরিবার

অনলাইন ডেস্ক / ৯১ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

96

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

​মির্জা আব্বাসের সিঙ্গাপুর যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

​এই সফরে মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। সিঙ্গাপুরের একটি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা