• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

দুপচাঁচিয়ায় দই ও মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ৯৬ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

102

পবিত্র ঈদকে ঘিরে দুপচাঁচিয়ায় দই ও মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং দাম বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। ২২ মার্চ সকাল থেকে ক্রেতাদের উপস্থিতিতে ব্যস্ত সময় পার করছেন দই ও মিষ্টি বিক্রেতারা। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও অতিথিদের আপ্যায়নের জন্য দই ও মিষ্টি কিনতে দোকানে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। তবে বাড়তি চাহিদার কারণে দামেরও কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।মিষ্টি ভেদে ২৫০ থেকে ৪০০ টাকা এবং দইয়ের সরা ২০০ থেকে ৩২০ পর্যন্ত বিক্রি হচ্ছে।
দোকানিরা জানান, ঈদকে কেন্দ্র করে অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে। বিশেষ করে রসগোল্লা, সন্দেশ, কালোজামসহ বিভিন্ন ধরনের দই ও মিষ্টি।
ক্রেতা রাসেল অভিযোগ করে বলেন, “প্রতিবারের মতো এবারও ঈদে দই ও মিষ্টির দাম বেড়েছে। তারপরও বাধ্য হয়ে কিনতে হচ্ছে, কারণ ঈদের আনন্দে আত্মীয়-স্বজনের বাড়িতে দাওয়াতে দই মিষ্টি না নিয়ে গেলে এবং খাবারে দই – মিষ্টি না থাকলে পূর্ণতা পায় না।
দুলালী হোটেল এন্ড রেস্টুরেন্ট পরিচালক এরফান বলেন, দুধের দাম বৃদ্ধি, পরিবহন খরচ ও শ্রমিক ব্যয়ের কারণে মিষ্টির ও দইয়ের দাম কিছুটা বেশি। দাম বেশি হলেও কেনাবেচা চলছে পুরোদমে।
সব মিলিয়ে, ঈদকে সামনে রেখে দই ও মিষ্টির দোকানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা