• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

রাজবাড়ী পাংশায় দুই মিষ্টির দোকানিকে জরিমানা

রাজবাড়ীপ্রতিনিধ / ১১৮ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

123

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুই মিষ্টির দোকানিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মাছপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ। অভিযানে আব্দুল সালাম ও খাইরুলের মিষ্টির হোটেলে অস্বাস্থ্যবিধি লঙ্ঘন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং স্বাস্থ্যসম্মত সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকান দুটিতে মিষ্টি তৈরির স্থান ছিল অপরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ীর স্যানেটারি ইন্সপেক্টর সূর্য বাবু এবং পাংশা থানা পুলিশ সদস্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা