• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঈদকে সামনে রেখে কুড়িগ্রামে হাজারো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লামহা তাওহীদ ট্রাস্ট ফাউন্ডেশন

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

62

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে হাজারো দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘লামহা তাওহীদ ট্রাস্ট ফাউন্ডেশন।’

বুধবার কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদে এসব মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। তারা এ ধরনের উদ্যোগকে সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন সময়ে এই সহায়তা তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেক পরিবারই এই সহায়তার মাধ্যমে ঈদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পেরেছে। যা তাদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

লামহা তাওহীদ ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহফুজার রহমান (লিটন) এবং প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ সাদেকুর রহমান সবুজের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রম ঘোগাদহ এলাকায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা আরও বিস্তৃত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা