• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও রোধে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রুহিয়া প্রান্তিক খামারিদের উন্নত জাতের প্রদর্শনী প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা কুড়িগ্রামে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে কুড়িগ্রামে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য পুকুর খননে ফসলি জমির ক্ষতির অভিযোগ, শেরপুর থানায় কৃষকের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় পিতা সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মেয়ের সংবাদ সম্মেলন

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ইফতার মাহফিল

/ ৩৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

389

সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের জোরদারের লক্ষ্যে সরকারি আজিজুল হক কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৭ মার্চ মঙ্গলবার বিকেলে কলেজ চত্বরে
এই ইফতার অনুষ্ঠানে উক্ত ব্যাচের সাবেক শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ব্যস্ত জীবনের মাঝেও এমন আয়োজন তাদের মধ্যে পুরোনো সম্পর্ককে নতুন করে প্রাণবন্ত করে তোলে। ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তারা।
উষ্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা