• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন

কিশোরগঞ্জে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল

সামসুজ্জামান সুমন,কিশোরগঞ্জ(নীলফামারী) / ৩৩৮ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

350

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে শুক্রবার করলা বেচা পাড়া গ্রামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রমজানের পবিত্রতা, সংযম ও তাকওয়ার চেতনা ধারণের আহ্বানে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন সিহাব মিঞা। প্রধান অতিথি মাহমুদুল হোসেন সিহাব তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। এই মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রাখে। তিনি তার বক্তব্যে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মসংযম ও সামাজিক সহমর্মিতার শিক্ষা দেয়। ধৈর্য, সহানুভূতি ও পরস্পরের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। তিনি রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় সহযোগীতা করেন,শামীম হোসেন রাজা, মোঃ সুরুজ মিয়া, আবু রায়হান, লাবিবুল ইসলাম, মোহাম্মদ মনাব্বর হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মোহাম্মদ লাভলু মিয়া, বাবু মিয়া, মোহাম্মদ লেবু মিয়া, মোহাম্মদ মোসাব্বের, মোঃ জীবন,মোঃ আব্দুল লতিফ, মোহাম্মদ সাবির হোসেন,লাবু,সিদ্দিক, হাসান,রাজা, কামরুল ইসলামসহ অনেকে।

 

,


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা