• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

রাসিক প্রশাসক রিটন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের অভিনন্দন

রাজশাহী প্রতিনিধি / ৯৮ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

107

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

শনিবার (১৪ মার্চ) এক যৌথ বিবৃতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই অভিনন্দন জানান।

মাহফুজুর রহমান রিটনের মতো একজন দক্ষ ও জনবান্ধব নেতাকে প্রশাসক হিসেবে মনোনীত করা সময়ের সঠিক সিদ্ধান্ত। তার বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষা ও রেশম নগরী রাজশাহী আধুনিক এবং জননন্দিত নগরী হিসেবে আরও এগিয়ে যাবে।

নতুন প্রশাসক নগরবাসীর সেবা নিশ্চিত করতে এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী নগরবাসী।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সদস্যরা তার উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে যে, রাজশাহীর উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো কাজে গণমাধ্যমকর্মীরা ইতিবাচক সহযোগিতা বজায় রাখবে।
জানতে চাইলে রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আমাকে নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে তাঁর দেওয়া দ্বায়িত্বের মর্যাদা রক্ষা করবো ইনশাআল্লাহ। নগর উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা