• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে এমপি সিরাজের গণশুনানি, জনগণের সমস্যা শুনে সমাধানের আশ্বাস শেরপুরের বোংগা গ্রামে মাদকের আখড়া আতঙ্কে কিশোর-যুবক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার, পেটানো হলো ঢাক-ঢোল রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত-৫ রাজশাহীতে আটককৃত হেরোইন বিক্রির অভিযোগ গোদাগাড়ী থানার এসআই জুয়েলের বিরুদ্ধে রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ ‎পৌরসভায় নাগরিক সেবা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারমুখী মেহজাবীন, রহস্যময় প্রীতম; ওটিটি মাতাতে আসছে ‘ক্যাকটাস’

অনলাইন ডেস্ক / ৮০ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

80

ওটিটি প্ল্যাটফর্ম চরকির আসন্ন স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’-এর ট্রেলার মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। শুক্রবার (১৪ মার্চ) প্রকাশিত এই ট্রেলারে সম্পূর্ণ নতুন এবং বিধ্বংসী এক অ্যাকশন অবতারে হাজির হয়েছেন মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসান। পরিচালক শিহাব শাহীনের এই নির্মাণটি দর্শকদের মাঝে নতুন এক স্পাই ইউনিভার্সের রোমাঞ্চ ছড়িয়ে দিয়েছে।

​ট্রেলারের শুরুতে একজন পেশাদার হ্যাকার হিসেবে প্রীতম হাসানকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি অবস্থায় দেখা যায়। রাষ্ট্রীয় এক গোপন সংকট মোকাবিলায় তাকে বিশেষ মিশনে নামায় সরকার। সমুদ্রপথে আসা একটি রহস্যময় কনটেইনার আখাউড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পান তিনি। তবে শর্ত থাকে, ভেতরে কী আছে তা দেখা যাবে না। কৌতূহলী প্রীতম সেই কনটেইনার খুলে ফেলায় শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত ও অন্ধকার জগতের রোমহর্ষক লড়াই।

​এই সিরিজের বড় চমক হিসেবে উঠে এসেছে চরকির আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’-এর যোগসূত্র। ট্রেলারের এক পর্যায়ে প্রীতমকে বলতে শোনা যায়, সে অ্যালেন স্বপনকে চেনে না। এতে দর্শকদের মনে প্রশ্ন জেগেছে—তবে কি শিহাব শাহীন তার নিজের একটি ‘স্পাই ইউনিভার্স’ তৈরি করছেন? যদিও অ্যালেন স্বপন খ্যাত অভিনেতা নাসিরুদ্দিন খানকে ট্রেলারে দেখা যায়নি। অন্যদিকে, ‘অনুরা’ চরিত্রে মেহজাবীন চৌধুরীর মারমুখী রূপ ও আগ্নেয়াস্ত্র হাতে লড়াইয়ের দৃশ্যগুলো দর্শকদের নজর কেড়েছে।

​শিহাব শাহীনসহ মোট পাঁচজন লেখকের যৌথ লেখনীতে নির্মিত এই সিরিজে আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায় ও নাজিবা বাশার। ট্রেলার নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার মাঝেই ওটিটি প্ল্যাটফর্মটি প্রশ্ন রেখেছে—‘ক্যাকটাস কি শুধুই একজন হ্যাকার, নাকি গেম-চেঞ্জার?’ আগামী ১৮ মার্চ থেকে দর্শকরা চরকিতে উপভোগ করতে পারবেন এই প্রতীক্ষিত সিরিজটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা