• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

পিএসএল মাতাতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলসহ ৪ টাইগার তারকা

অনলাইন ডেস্ক / ৮২ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

88

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশের চার তারকা ক্রিকেটার। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগে এবার বাংলাদেশ থেকে মোট ছয়জন ক্রিকেটার বিভিন্ন দলের হয়ে মাঠ মাতাবেন। সোমবার (২৩ মার্চ) প্রথম ধাপে ঢাকা ত্যাগ করেছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তরুণ পেসার নাহিদ রানা। বাকি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পরবর্তীতে নিজ নিজ দলে যোগ দেবেন।

​এবারের আসরে দলগত বিন্যাসে বেশ বৈচিত্র্য দেখা যাচ্ছে। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে নাম লিখিয়েছেন লাহোর কালান্দার্সে, যেখানে তার সঙ্গী হিসেবে থাকছেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে, পেশোয়ার জালমিতে একজোট হয়েছেন তিন বাংলাদেশি—নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ তামিম। লেগ-স্পিনার রিশাদ হোসেনকে দেখা যাবে রাওয়ালপিন্ডি (পিন্ডিজ) ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। উল্লেখ্য যে, শরিফুল ও তানজিদ তামিম এবারই প্রথমবারের মতো পিএসএলে খেলার ডাক পেয়েছেন।

​তবে পিএসএলের পুরো আসরে তাদের পাওয়া যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এই ছয় ক্রিকেটারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। কারণ, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হবে। জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ সিরিজের প্রস্তুতি নিতেই পিএসএল মিশন সংক্ষিপ্ত করে তাদের দেশে ফিরতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা