• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ

কুড়িগ্রাম জেলা পুলিশের “মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি / ৮৯ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

100

কুড়িগ্রাম জেলা পুলিশের ফেব্রুয়ারী-২০২৬ এর”মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর আড়াইটায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে এ সভা” অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে জেলায় সুষ্ঠু, সুন্দর ভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের সকল ঈদগাহ মাঠ এর সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

এছাড়াও জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করা হয়। এবং সততা, নিষ্ঠা, সাহসিকতা, কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের সাথে পুলিশিং সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহাদ বিন সালাউদ্দিন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা ও ইউনিট প্রধান সহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা