• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

হরিপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ৭৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

82

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৮ মার্চ বিশ্ব নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় হরিপুর উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়, হরিপুর ঠাকুরগাঁও।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা কৃষি অফিসার শহীদ শাহিনুর রহমান মুজাহিদ। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হরিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সোহাগ রানা। বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, সমাজ উন্নয়নে নারীর অবদান এবং নারী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিশ্ব নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানটি আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা