• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: শাহ মো মুশফিকুর রহমান / ৫১ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

54

পবিত্র ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বদরের শিক্ষা ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ এক অনন্য দৃষ্টান্ত। অল্পসংখ্যক মুসলমান ঈমান, ত্যাগ ও আল্লাহর উপর ভরসার মাধ্যমে বিজয় অর্জন করেছিলেন। বদরের এই শিক্ষা মুসলমানদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহস, ধৈর্য ও আল্লাহর প্রতি আস্থা রাখার অনুপ্রেরণা জোগায়।
বক্তারা আরও বলেন, বদরের চেতনা ধারণ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে ইসলামের আদর্শে গড়ে তোলার জন্যও তারা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা