• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৫৪ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

62

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করে তুলতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন অভিজ্ঞ সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান এবং প্রবীণ সংসদ সদস্যরা। প্রশিক্ষণে সংসদীয় রীতিনীতি, বিল ও বাজেট প্রণয়ন প্রক্রিয়া, স্থায়ী কমিটির কার্যাবলি এবং সংসদীয় রেওয়াজ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

​প্রধানমন্ত্রী তারেক রহমান তার উদ্বোধনী বক্তব্যে নবনির্বাচিত এমপিদের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। দুই দিনের এই প্রশিক্ষণের মাধ্যমে এমপিদের দায়িত্ব পালনের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ ও কৌশলগতভাবে প্রস্তুত করে তোলা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা