• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বগুড়ার ধুনটে স্বামীর ঘরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ, স্বামী পলাতক

ধুনট বগুড়া প্রতিনিধি / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

60

বগুড়ার ধুনটের চুনিয়াপাড়া এলাকায় স্বামীর ঘর থেকে লিলি খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী রাজু মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে লিলি খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত আটটার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে স্বামীর ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে চুনিয়াপাড়া গ্রামের রাজু মিয়ার সঙ্গে লিলি খাতুনের বিয়ে হয়। জীবিকার তাগিদে রাজু যমুনা নদীতে নৌকা চালান। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে রাজু মিয়া অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ে করেন। এ নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
বুধবার বিকেলে রাজু মিয়া কর্মস্থলে এবং লিলির শ্বশুর-শাশুড়ি বাড়ির বাইরে ছিলেন। এ সময় বিকেল চারটার দিকে রাজুর ঘরের ভেতরে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লিলি খাতুনকে দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধুনট থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়ন তদন্ত প্রতিবেদন পেলে লিলি খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা