• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

অনলাইন ডেস্ক / ৫৮ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

65

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা-তে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে দাম্পত্য কলহের জেরে থানায় লিখিত অভিযোগ করেছেন এক গৃহবধূ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার রায়েশ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় তাকে নিয়মিত মুখের পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানিয়ে আসছিলেন।
তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে কথা বললেই স্বামী ক্ষুব্ধ হয়ে উঠতেন এবং প্রায়ই তাকে গালাগাল করতেন। এমনকি একাধিকবার শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে করে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি বিরাজ করছিল।
অভিযোগ পাওয়ার পর শাহরাস্তি থানা পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করে। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, উভয় পক্ষের বক্তব্য শুনে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা