• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদে শওকত ইমরানের প্রার্থিতা নিয়ে গুঞ্জন

সাজেদুর রহমান সোহান,স্টাফ রিপোর্টার / ৩০৬ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

319

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর উপজেলা রাজনৈতিক অঙ্গনে বইছে আগাম হাওয়া। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তরুণ নেতা শওকত ইমরানের নাম নিয়ে স্থানীয় সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশার নতুন মাত্রা।

স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনে সামনের সারিতে ভূমিকা রেখে নতুনভাবে আলোচনায় আসেন শওকত ইমরান। আন্দোলনের উত্তাল সময়ে মাঠে সক্রিয় উপস্থিতি ও নেতৃত্বের কারণে স্থানীয়ভাবে তিনি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিচিতি তার সম্ভাব্য প্রার্থিতাকে আরও আলোচনায় এনে দিয়েছে।

শওকত ইমরান পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার (বিএসসি)। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি ব্যবসা পরিচালনার অভিজ্ঞতাও তার সংগঠনিক দক্ষতাকে আরও দৃঢ় করেছে বলে স্থানীয়রা মনে করছেন।

তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও স্থানীয় আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তার বাবা ধুনট উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল জনসমর্থনে নির্বাচিত হয়েছিলেন। দায়িত্ব পালনকালে সততা, দূরদর্শিতা ও উন্নয়নমুখী নেতৃত্বের মাধ্যমে তিনি একজন দক্ষ ও সফল উপজেলা চেয়ারম্যান হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সে সময় তিনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ উপজেলা চেয়ারম্যানদের একজন হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন।

শওকত ইমরানের গ্রামের বাড়ি ধুনটে হলেও তার জন্ম ও বেড়ে ওঠা বগুড়া শহরে। শহরের শিক্ষাবান্ধব ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার পাশাপাশি গ্রামীণ শেকড়ের সঙ্গে নিবিড় সম্পর্ক তার ব্যক্তিত্ব ও চিন্তাধারায় এক অনন্য ভারসাম্য সৃষ্টি করেছে। ফলে তিনি গ্রাম ও শহর—উভয় প্রেক্ষাপটের বাস্তবতা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা সম্পর্কে গভীর অনুধাবন গড়ে তুলতে সক্ষম হয়েছেন বলে অনেকের ধারণা।

সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই শওকত ইমরানের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে চলছে আলোচনা। অনেকেই মনে করছেন, উচ্চশিক্ষিত ও তরুণ নেতৃত্ব উপজেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আনতে পারে। বিশেষ করে দলীয় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

প্রার্থিতা প্রসঙ্গে শওকত ইমরান নর্থ এক্সপ্রেস নিউজকে বলেন,
“আমি ব্যক্তি পরিচয়ের চেয়ে দলীয় আদর্শকে বড় মনে করি। ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তখন বিষয়টি নিয়ে ভেবে দেখব।”

দলীয় সূত্র জানায়, এনসিপি এখনো কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করেনি। তবে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় শওকত ইমরানের নাম জোরালোভাবে উঠে এসেছে। তৃণমূলের একটি বড় অংশ তাকেই সদরের উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করছে।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই যদি এই গুঞ্জন বাস্তবে রূপ নেয়, তাহলে বগুড়া সদর উপজেলা নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা