বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপনির্বাচনের মনোনয়ন ফরম আনুষ্ঠানিকভাবে রেজাউল করিম বাদশার হাতে তুলে দেন। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে নেমে সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার ভিত্তিতে বিজয় নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। ইতোমধ্যে প্রার্থীর পক্ষে স্থানীয় পর্যায়ে প্রচারণা প্রস্তুতিও শুরু হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
101
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপনির্বাচনের মনোনয়ন ফরম আনুষ্ঠানিকভাবে রেজাউল করিম বাদশার হাতে তুলে দেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে নেমে সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার ভিত্তিতে বিজয় নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। ইতোমধ্যে প্রার্থীর পক্ষে স্থানীয় পর্যায়ে প্রচারণা প্রস্তুতিও শুরু হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।