দ্বিতীয় দিনের মতো কার্যালয়ে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালকদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এরপর তিনি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুপুরে আরও একটি আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে।