• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

ঈদ উপলক্ষে বাড়তি সুযোগ পেলেন কুড়িগ্রামের কারাবন্দিরা, স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও ফ্রি ফোনকল

কুড়িগ্রাম প্রতিনিধি / ৭৫ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

77

ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম কারাগারেও কারাবন্দিদের জন্য বিশেষ খাবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং ফোনে কথা বলার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবে এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন কারাগারে আটক বন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। নির্ধারিত মেনু অনুযায়ী ঈদের দিন সকালে পায়েস বা সেমাই এবং মুড়ি পরিবেশন করা হয়েছে। দুপুরে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ দেয়া হয়েছে। এছাড়া পান ও সুপারিও সরবরাহ করা হয়েছে।

কুড়িগ্রাম কারাগারের জেলার এজি মাহামুদ বলেন, “ঈদুল ফিতর উপলক্ষে স্বজনদের সঙ্গে কথা বলার জন্য ৫ মিনিট ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দিরা। পাশাপাশি ঈদের তিন দিনের মধ্যে যেকোনো এক দিন স্বজনরা সরাসরি বন্দিদের সঙ্গে দেখা করার এবং বাড়িতে রান্না করা খাবার খাওয়ানোর সুযোগ পাচ্ছেন। এই সুযোগ ঈদের দিন থেকে শুরু হয়েছে। যা তিনদিন পর্যন্ত চলবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা