• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’

অনলাইন ডেস্ক / ৮৩ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

88

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে। তবে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নেয় তাহলে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না – এমন মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের ৬০ ফিটে মনিপুর স্কুলের সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেছেন প্রধান বিরোধী দলীয় নেতা।

তিনি বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। প্রতিদিন ফজরের পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ময়লা পরিষ্কার করা হবে।

তিনি আরও মিরপুর, কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আশা করেন এ কাজে সরকার ফান্ডিং ঠিক রাখবে। ঢাকায় থাকলে প্রতিদিন ময়লা পরিষ্কার করবেন, ঢাকার বাইরে থাকলে সেখানেও একই কাজ করবেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা