• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানালেন নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

107

বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার সুকৌশলে দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

​নাহিদ ইসলাম বিদেশি কূটনীতিকদের উদ্দেশে বলেন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তার করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে গতি থাকার কথা ছিল, তা বর্তমানে ব্যাহত হচ্ছে। দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে কার্যকর করা এখন সময়ের দাবি। এই বিষয়ে তিনি আন্তর্জাতিক মহলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

​অনুষ্ঠানে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, পাকিস্তানসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এনসিপি নেতাদের মধ্যে সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আব্দুল হান্নান মাসউদ এমপিসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এই ইফতার মাহফিলে অংশ নেন। সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপের এই প্রকাশ্য সমালোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা