• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় দুপচাঁচিয়ায় মিষ্টি বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

253

বগুড়ার সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় এবং বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় দুপচাঁচিয়ায় মিষ্টি বিতরণ করেছে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ এ মিষ্টি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, ইব্রাহীম আলী, যুবদল নেতা আশরাফুল আলম, রাবু খান, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, নাছরিন সুলতানা, কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, বগুড়ার সন্তান দেশের প্রধানমন্ত্রী হওয়ায় জেলার মানুষ গর্বিত। পাশাপাশি বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদারের শপথ গ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা