• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ / ১৩১ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

136

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২।এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়,গত রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া-ঢাকা মহাসড়কের হোটেল নিউ মায়ের আঁচল সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে বাসে তল্লাশি করে বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি দুলাল হোসেন (৬৮)। তাঁর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে। র‌্যাব জানায়,তাঁর কাছ থেকে মাদক বেচাকেনায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা