• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে ধর্ষককে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন শেরপুরের ডা. সাজিদ হাসান গাইবান্ধায় আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, আঃরাজ্জাক সরকার পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এস এস সি,,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সলঙ্গায় আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা সলঙ্গায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার প্রবেশপত্র না পেয়ে পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ইউএনও’র হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক অমিত কুমার (পার্থ)-এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে ভর্তি ৫ শিশু

সলঙ্গায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ : / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

29
  1. সলঙ্গায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদীর পাশ থেকে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জাহের আলী আকন্দ (৬৫) সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফুলজোড় নদীর কালিকাপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।নিহতের ছেলে বাবু জানান,“গতকাল সন্ধ্যায় আমার বাবা অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন।এরপর তিনি আর ফিরে আসেননি।সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি,পড়ে থাকা লাশটি আমার বাবার।”সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, নিহত ব্যক্তি পেশায় অটোভ্যান চালক ছিলেন।প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা