• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জয়পুরহাট থেকে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গাইবান্ধায় অকাল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া: নুয়ে পড়েছে বিঘার পর বিঘা পাকা ধান, দিশেহারা কৃষক সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি রিফাত নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ চিকিৎসক পদ শূন্য, চিকিৎসাসেবা চরম সংকটে শ্রমিক দিবসে পলাশবাড়ীতে বিভিন্ন সংগঠনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় মহান মে দিবস-২০২৬ পালিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় শ্রমিক শক্তির র‍্যালি অনুষ্ঠিত

শেরপুরে ভোটের হাওয়া, দীর্ঘ লাইনে ভোটাররা

ইফতেখার আলম, শেরপুর(বগুড়া) প্রতিনিধি / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

99

বগুড়ার শেরপুরে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়৷ এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে৷ বগুড়া-৫ আসনের শেরপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল সাতটা থেকেই নারী ও পুরুষের লম্বা লাইন চোখে পড়ে৷ ভোটারদের কেউ কেউ ফজরের নামাজ আদায় করেই কেন্দ্রে যেয়ে লাইনে দাঁড়াতে দেখা যায়৷

ধনকুন্ডি শাহনাজ সিরাজ হাই স্কুলে সকাল সাড়ে ৯টার দিকে ভোট প্রদান করেন বগুড়া ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। একই সাথে প্রার্থীর স্ত্রী ও পুত্র সহ পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে জিএম সিরাজ তার প্রতিক্রিয়ায় বলেন, “১৭ বছর পরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। সকাল থেকেই দেখছি ভোট কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। ভোট কেন্দ্রে ভোট দিতে পেরে মানুষের যে অনুভূতি বিশ্বাস করেন ভাষায় প্রকাশ করার মত নয়। আশা করি শেরপুর ধুনটের মানুষ বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করবে। একই সঙ্গে সারাদেশে বিএনপি’র বিজয় হবে ইনশাল্লাহ।”
অপরদিকে , বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী মাওলানা মো: দবিবুর রহমান শুভগাছা দাখিল মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। পরবর্তীতে তিনি বলেন, “আমাদের দলের কেন্দ্র থেকে বক্তব্য দেওয়া নিষেধ করা আছে তার জন্য আমি কোন প্রতিক্রিয়া জানাতে পারছি না।”

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন,”উৎসবমূখর পরিবেশে ভোট হচ্ছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাই নি। দুপুর ১২ টা পর্যন্ত ৪৯.৫ ভাগ ভোট গ্রহণ হয়েছে। ”

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা