• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

ভারত এবারও ভোট কারচুপিতে সহযোগিতা করতে চায়: নাহিদ

অনলাইন ডেস্ক / ১৪৪ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

154

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ‘কারচুপিতে’ ভারত সহযোগিতা করতে চায়— এমন অভিযোগ আনলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচনে বিদেশিরা হস্তক্ষেপ করছেন। তারা বিএনপির পক্ষে সরাসরি মন্তব্য করছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এই অভিযোগ তুলেন।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, নানা জায়গায় টাকা দিয়ে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়েছে।

এদিকে, ঢাকা-১৪ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার মার্কার প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুর এলাকায় গণসংযোগ করেছেন।

তিনি বলেছেন, দুর্নীতি, শোষণ আর চাঁদাবাজিতে মানুষ হাঁপিয়ে উঠেছে। ক্ষমতায় গেলে নিরাপদ সমাজ গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা