• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-তুরস্কের উচ্চপর্যায়ের বৈঠক

অনলাইন ডেস্ক / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

79

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ আর্মি স্টাফ টকস (এএসটি) ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী এই উচ্চপর্যায়ের বৈঠক ঢাকার সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নিয়ে পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদার, দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের পক্ষে ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর। অন্যদিকে তুরস্কের ৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কর্নেল কাদের ওজিউরেক।
আলোচনায় যৌথ সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, আধুনিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও সমন্বিত মহড়া আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি চালু এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও কার্যকর করার দিকেও জোর দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের নিয়মিত বৈঠক দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা