• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সিরাজ উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিংক সমৃদ্ধ ধান নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার প্রয়াণে প্রার্থণা ও স্বরণ সভা অনুষ্ঠিত

সৌরভ অধিকারী শুভ, স্টাফ রিপোর্টার / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

123

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে সার্বজনীন কালীমন্দির কমিটি ও উত্তরণ সংস্কৃত কলেজের যৌথ আয়োজনে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) রাত ৮ টায় সান্যাল পাড়া এলাকায় শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে ও উত্তরণ সংস্কৃত কলেজের সহ-সভাপতি সাংবাদিক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -৫ ( শেরপুর- ধুনট) সাবেক সাংসদ,বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ গোলাম মোঃ সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা,শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী,সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার,উত্তরণ সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিরঞ্জন রায়,পরিচালক বিমান মৈত্রেয়, টাউন বারোয়ারী পুজা কমিটির সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ মোহন্ত, সহ সভাপতি শ্যামল বসাক প্রমুখ।

‎‎ সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন মানুষ। তিনি কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। তার ন্যায় পরায়ণতা তাকে সম্মানের স্থানে অধিষ্ঠিত করেছে। তাকে অনেক জুলুম নির্যাতন করা হলেও তিনি দেশ ও দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নি। নিজের জীবনকে তিনি তুচ্ছ মনে করেছেন, তারপরও এদেশের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা