• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুরে ধান ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন ২৪ ঘণ্টার অভিযানে দুই খুনি গ্রেপ্তার

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

137

বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ী হামিদুল মন্ডল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ভবানীপুর ইউনিয়নের ফেরদৌসের ছেলে রাকিবুল হাসান সিয়াম (১৬) এবং একই এলাকার গোলাম মোস্তফার ছেলে আতিক হাসান (২১)। শেরপুর থানার এসআই মো. সাঈফ, মো. রকিবুল ইসলাম ও বিকাশ সহ পুলিশের একটি চৌকশ টিম ১২ জানুয়ারী সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
পুলিশ জানায়, চাচার জমির প্রতি লোভ এবং কিটনাশক প্রয়োগ করে খামারের মুরগি মারা হয়েছে এমন সন্দেহ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ধান ব্যবসায়ী হামিদুল মন্ডল সম্পর্কে গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান সিয়ামের চাচা। জমির প্রতি লোভ ও দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই হত্যার পরিকল্পনা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামিরা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম আলী জানান, হত্যার পরপরই পুলিশ তদন্ত শুরু করি। নিহতের জানাযা শেষে ঘাতক ভাতিজার শরীর কাপাকাপি থেকে আমাদের মনে সন্দেহের দানা বাধে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা