• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত

গোলাম মুক্তাদির সবুজ , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২৯৯ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

310

‘এসো মিলি, এসো গড়ি, দুপচাঁচিয়াকে সমৃদ্ধ করি’এই স্লোগানকে সামনে রেখে ঢাকায় বসবাসরত দুপচাঁচিয়া উপজেলার মানুষদের নিয়ে ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।গত ১০ জানুয়ারি শনিবার রাজধানীর লেক ভিউ রিসোর্ট, মধুমতি মডেল টাউন-এ দিনব্যাপী এ মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সভাপতি এফ এম কামরুল হাসান মিলন-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আয়নুল হক জেমস-এর পরিচালনায় বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান,আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কবির উদ্দিন,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুর মহল আখতার বানু,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদুর রহমান,নরসিংদীর পুলিশ সুপার আব্দুল আল ফারুক,সদর দপ্তরের উপসহকারী পরিচালক আলী আহমেদ আইয়ুব আলী মন্ডল,বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,
সিনিয়র সহ-সভাপতি নাহিদুর রহমান দিপু,সহ-সভাপতি মোকারম হোসেন,গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক,লিডারস ফোরাম বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি কবির উদ্দিন,
ডিপিডিসির ইঞ্জিনিয়ার রুহুল আমিন,জিসকা ফার্মাসিউটিক্যালস ইন্টারন্যাশনালের সেলস ম্যানেজার নিজাম উদ্দিন,
অ্যাডভোকেট রফিকুল ইসলাম,
ব্যবসায়ী আনছারুল ইসলাম প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সহ-সভাপতি গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সদস্য আলী আহমেদ, গোলাম মর্তুজা, শাহাদাত, সাফিউল, রুহুল কুদ্দুসসহ আরও অনেকে।বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের মিলন মেলা পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করে এবং দুপচাঁচিয়ার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা যোগায়।
অনুষ্ঠান উপলক্ষে আনোয়ার পাশার সম্পাদনায় একটি স্মরণিকা প্রকাশ করা হয়। একই সঙ্গে সমাজ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ড. জালাল উদ্দিন মন্ডল ও এ.এ.এম এমদাদুল হক স্যার-কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।দিনব্যাপী এ আয়োজন মিলনমেলায় পরিণত হয়ে ঢাকায় বসবাসরত দুপচাঁচিয়ার মানুষদের মাঝে আনন্দ ও আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা